কর্পোরেট কালচার

কর্পোরেট কালচার

[১]
অফিসের বস তার সুন্দরী সেক্রেটারি মাহিমাকে ডেকে বলল,আমি এক সপ্তাহের জন্য  ট্যুরে থাইল্যান্ড যাচ্ছি। যাবে নাকি আমার সাথে? লেটস এনজয়!

[২]
মাহিমা তার স্বামী তামিমকে ফোনে বলল, তামীম আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে থাইল্যান্ড যাচ্ছি, তুমি কোনো দুষ্টামি করো না কিন্তু,ভালো ভাবে থেকো !
[৩]
তামীমর তার গার্লফ্রেন্ড ছোঁয়াকে ফোন করে বলল,আমার স্ত্রী দেশের বাইরে যাচ্ছে, ফ্রি আছি।তুমি এক সপ্তাহের জন্য চলে এসো। লেটস এনজয়!

[৪]
ছোঁয়া তার ছাত্র মাহমুদকে ফোন করে বলল, শোনো আমি এক সপ্তাহ পারিবারিক কাজে ভয়াবহ ব্যস্ত থাকব, তোমার এই সপ্তাহ ছুটি। তুমি এনজয় কর!

[৫]
মাহমুদ তার বাবাকে ফোন করে বলল, ‌'বাবা, তুমি তো আমাকে সময় দিতে পারনা। কাল থেকে আমার প্রাইভেট সাতদিনের জন্য বন্ধ। তুমি এই সাতদিন কোথাও যেতে পারবে না, তোমার সাথে অনেক মজা করব!'লেটস এনজয়!

[৬]
ছেলের ফোন পেয়ে বাবা অফিসের সেক্রেটারিকে বলল,'মাহিমা' আমার অন্য আর একটা জরুরি কাজ পড়ে গেছে।এই সপ্তাহে থাইল্যান্ড যাওয়া হচ্ছে না।ট্রিপটা ক্যানসেল করতে হচ্ছে।'

[৭]
মাহিমা তার স্বামী তামিমকে ফোনে বলল, শোনো আমার যাওয়া হচ্ছে না।ট্যুর ক্যানসেল হয়ে গেছে। তোমাকে একা একা থাকতে হবে না। আমি আছি পাশে। লেটস এনজয়!

[৮]
তামীম তার গার্লফ্রেন্ড ছোঁয়াকে সঙ্গে সঙ্গে ফোন করে বলল, এই শুনো, আমার স্ত্রী কোথাও যাচ্ছে না তাই তোমার আর কষ্ট করে আসতে হবে না!

[৯]
তাই শুনে ছোঁয়া তার ছাত্র মাহমুদকে ফোন করে বলল,আমার পারিবারিক যে কাজটা ছিল সেটা মিটে গেছে। তুমি কাল সকাল থেকে যথারীতি পড়তে আসবে। 

[১০]
মাহমুদ সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে বলল, 'বাবা আমি এই সপ্তাহে আর ফ্রি হতে পারলাম না। কারণ প্রাইভেট ম্যাডাম একটু আগে যেতে বলেছে। সামনে পরীক্ষা, অনেক পড়তে হবে!'

[১১]
সঙ্গে সঙ্গে মাহমুদদ বাবা মাহিমাকে ফোন করে বলল, 'শোনো, আমার যে অন্য আরেকটা ইমপোর্টেন্ট কাজ ছিল সেটা তোমার জন্য ক্যানসেল করেছি, চল কালই থাইল্যান্ড যাব। ব্যাগট্যাগ গুছিয়ে ফেল।লেটস এনজয়!'

[১২]
সঙ্গে সঙ্গে মাহিমা আবার ফোন দিল তামীমকে।তামীম দিল ছোঁয়াকে।ছোঁয়া দিল মাহমুদকে।

আর এভাবেই শয়তানি  নষ্টচক্রের তৎপরতা চলতে থাকে অবিরত।ইহাই কর্পোরেট কালচার।


Comments

Popular posts from this blog

পর্নোগ্রাফি

মৃত্যু যন্ত্রনা (Death Pain)

Social media makes us dpressed